
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ার শেরপুর ধুনটের এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান এর দাড়িপাল্লাকে হারিয়ে বগুড়া-৫ (শেরপুর- ধুনট) আসনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। বগুড়া-৫ আসনে মোট ৪ লাখ ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৫০ শতাংশ।
১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনে সকাল সাড়ে ৭টায় ভোটকেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হয়েছেন সাড়ে ৪টায় শেষ হয়েছে ভোটগ্রহণ। এসময় বগুড়া-৫ আসন শেরপুর উপজেলায় ৯৯ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ “শেরপুর উপজেলা প্রাপ্ত মোট ভোট : ১,২৭,০৩২ এবং ধুনট উপজেলা ধানের শীষ প্রতীক প্রাপ্ত মোট ভোট- ১,২৬,৬৩৫ ।
এছাড়াও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক শেরপুর উপজেলা প্রাপ্ত মোট ভোট : ৮৮,৮৫২ এবং ধুনট উপজেলা প্রাপ্ত মোট ভোট- ৫৩,৪০১।
এই আসনে এবার বিপুল ভোটের ব্যবধানে আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ” ১,১১,৪১৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
ইতিমধ্যেই প্রতিদন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মীর মাহামুদুর রহমান চুন্নু, ছাতা প্রতীকের প্রার্থী সাকলায়েন ও কাস্তে প্রতীকের প্রার্থী রবিদাস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।
উল্ল্যেখযোগ্য এই আসনে মোট নারী পুরুষসহ মোট ভোটার ছিলো ৫ লাখ ৭২ হাজার ৩৪০ জন। ভোটদান করেছেন ৪ লাখ ৬ শত ৪৪ জন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনসৃঙ্খলা বাহিনীর সকল সবাই সহযোগিতা করেছেন।
