বগুড়া শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ও বিনাশ্রম কারাদন্ড

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর উপজেলা এলাকায় গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার শেরুয়া দহপাড়া গ্রাম ও উপজেলা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ রানা (৩৩), পিতা: মোঃ বাবলু, সাং: শেরুয়া দহপাড়া; মোঃ ছফের আলী (৩২), পিতা: মোঃ জয়নাল প্রামানিক, সাং: শেরুয়া দহপাড়া; এবং মোঃ রাজু মিয়া (২৮), পিতা: মোঃ বুলু, সাং: সাবগ্রাম।
অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১নং আসামীকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড, ২নং আসামীকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ৩নং আসামীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *