বগুড়া ও শেরপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া, ১৯ ফেব্রুয়ারি ২০২৬: জেলা প্রশাসন, বগুড়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র সমন্বয়ে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের প্রথমে প্রভা সুপারশপ, কলোনি, সদর, বগুড়ায়
বিভিন্ন প্রকার ডাল পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং মোড়কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে বিক্রয়-বিতরণ করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বগুড়ার শেরপুর শহরের শাহীন স্টোর, কলোনি, শেরপুর, বগুড়া সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর সংশ্লিষ্ট ধারায় ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও রফিক গোস্ত বিতান, কলোনি, শেরপুর, বগুড়াকে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয়ের অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই-বাছাই করা হয় এবং সেগুলো সঠিক পাওয়া যায় বলে জানানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার (পরিদর্শক, মেট্রোলজি) এবং মো. শাহানূর হোসেন খান (ফিল্ড অফিসার, সিএম)। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই, বগুড়া।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *