বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট বাজারে খিরা খাওয়ার ভীড়

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ‎বগুড়ার শেরপুরে মৌসুমী খাবার খিরা খাওয়ার খুব ভীড় পড়েছে দেখা যায়। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বগুড়া শেরপুর উপজেলার রানিরহাট বাজারে কৃষক হায়দার আলীর খিরার দোকানে এই ভীড় লক্ষ্য করে দেখা গেছে। এই খিরা বিক্রেতা জানিয়েছেন এবার ফলন খুব কম হয়েছে ফলে দাম বেশি পাইকারি ও খুচরা বাজারে। তিনি বলেন আমার নিজের জমিতে লাগানো খিরা নিজে বিক্রি করছি এজন্য ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। হাটে পাইকারি বাজার এক মণ খিরা ১ হাজার ৮ শত টাকা থেকে ২ হাজার টাকা দর এখন। তবে এবছরে আগের বছরের তুলনায় কম কৃষক খিরা আবাদ করেছেন ফলে খিরার সংকট দেখা যাচ্ছে। এসময় খিরা ক্রেতা আশরাফ আলী জানান বছরের প্রথম দেখলাম তাই খিরা দেখে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আরেক খিরা ক্রেতা আবু রায়হান বলেন গরমের ভাব পড়েছে তাই এই রোদে খিরা খাওয়ার শখ জেগেছে দেখে কিন্তু আমি কিনার আগেই প্রায় খিরা শেষের দিকে তবুও কিনলাম খাওয়ার জন্য ভালোই লাগছে খিরা খেতে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *