
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম শাহনাজ সিরাজ, এসআর গ্রুপের এমডি আসিফ সিরাজ রব্বানী, গোলাম রসুল সরকার, জি রহমান শহীদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর মুজিব প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিঠা বানিয়ে স্টলে স্টলে সাজিয়ে রাখে। এতে শিক্ষার্থীদের আটটি গ্রুপ অংশ নেয়। পিঠার দোকান গুলো থেকে বাংলার ঐতিহ্যবাহী পিঠা ক্রয় করেন অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা। পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। এতে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক অংশ নেন।
পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
