বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলার শহীদ মিনার চত্বরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শেরপুর শহর পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা প্রশাসন, শেরপুর থানা পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ দিবসটি পালন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়া শেরপুর উপজেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
একুশ মানে মাথা নত না করা, একুশ মানে আত্মত্যাগের গৌরবগাথা—এই চেতনায় শেরপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহিদদের।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *