লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

আরো ইসলামিক কুমিল্লা চট্টগ্রাম তথ্য প্রযুক্তি পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের উপলক্ষে কুমিল্লার লাকসামে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও এতিমদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম (এমপি)। সভাপতিত্ব করেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুউল্লাহ রায়হান, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়লান আবদিন পাটোয়ারিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে ধৈর্য, সহমর্মিতা ও মানবসেবার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, আমাদের প্রথম কাজ হবে কুমিল্লাকে বিভাগে উন্নীত করা এবং পর্যায়ক্রমে লাকসামকে জেলা হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক সুবিধা বাড়াতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, পেশাজীবী ও এতিমদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *