
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ভূল্লী প্রেসক্লাবের পঞ্চমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি সভাপতিত্ব করেন। ভূল্লী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন আলী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, ভূল্লী সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্টার রেজাউল করিম, জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম লাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহম্মেদ আলী, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, দেবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূল্লী প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ভূল্লী প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
