ফ্যামেলি কার্ড না বুঝা দল কীভাবে ক্ষমতায় যাবে —লাকসামে হাজী ইয়াছিন

আরো করোনা আপডেট চট্টগ্রাম পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
লাকসামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, শুধু ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাই যথেষ্ট নয়—মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিথ্যা প্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, ফ্যামেলি কার্ড না বুঝে তারা কীভাবে ক্ষমতায় যাবে?
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন। পাশাপাশি দক্ষ একটি টিম গঠন করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। মনোহরগঞ্জকে আধুনিক পৌরসভায় রূপান্তর, শিক্ষাখাতে উন্নয়ন এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ার উল আজীমের কন্যা সামিরা আজীম দোলা।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা উত্তরের বিএনপি নেতা এম. কফিলউদ্দিন, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কামরুল আনোয়ার লিটন, সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী, বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহমিদা শবনম চৈতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, ডা. নুর উল্লাহ রায়হানসহ দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *