মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা শাহ জালাল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি নুরে আলম, উপজেলা মডেল মসজিদের খতিব হাবিব উল্লাহ, যুবদল নেতা সুমন পাটোয়ারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মুনসুর, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ ও ইসলামি ফাউন্ডেশনের ঈমামগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.