মাসুদ রানা জামালপুর
জামালপুরের সরিষাবাড়ীতে নিজেদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলে পরিবার। বুধবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা এলাকায় ঘন্টাব্যাপি মৎসজীবি পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে লোকজন নিয়ে জেলে পরিবার শফিকুলের বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়ায় অভিযোগ উঠে। ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় রবিবার দুপুরে ২১ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে এসে শফিকুল ইসলাম এর পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, এলাকা ছাড়ার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগী জেলে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.