আব্বাস উদ্দিন:প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গুনারায় মাদকের ভয়াবহতা রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের গুনারা গ্রামে গুনারা গ্রামবাসীর উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গুনারা মান্নানীয়া দরবার শরিফের পীর সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল থানার সদর বিট অফিসার এসআই ইউনুস, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম, সুরুজ মেম্বার, যুবদল নেতা মন্নর আলী, কামাল পাঠান, মন মিয়া সর্দার, এলেম মিয়া সর্দার, সোহেল মাস্টার, মাওলানা কাওছার, মুসা মিয়া, মোতাহার মিয়া, আলী মিয়া সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি গুনারা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.