সেদিন চৌধুরী হীরা:
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম সচিবালয়ে বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সম্প্রতি রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তার সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় তিনি দেশের অর্থনীতি, শিল্পখাত এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন, শিল্প খাতের অগ্রগতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.