হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা ওলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার আয়োজনে রোববার সকালে ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের বর্বরোচিত হামলার প্রতিবাদে নকলা বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে নকলা মুজিব শতবর্ষ মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, মাও: আনসারুল্লাহ তারা আলম , মুফতি আব্দুল জলিল কাসেমি,অধ্যক্ষ আজিজুল ইসলাম, মাও: মোখলেছুর রহমান,সুপার ওলিউল্লাহ, মোহতামিম আব্দুল জলিল,হাফেজ ক্বারী সাইফুল ইসলাম, মাও: আব্দুস সামাদ আজাদি সহ আরো অনেকেই। শেষে ফিলিস্তিনিদের শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.