দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান।
শাল্লায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিএনপি জামায়াতের হরতাল, নৈরাজ্য,অগ্নি,সন্ত্রাস, শিক্ষা প্রতিষ্ঠান ও সারাদেশ ব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেন শাল্লা উপজেলা ছাত্রলীগ।
আজ ৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক১২ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে একটি আলোচনা সভা করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় ছাত্রলীগ নেতা বিপ্লব তালুকদার শ্রীবাসের- সভাপতিত্বে এবং নিলয় কান্তি সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রুপক দাস, পার্থ তালুকদার, দ্বীপ দাস, ধ্রুব দাস, রজৎ সরকার, রুপম দাস, সৈকত সরকার, অপূর্ব কান্তি দাস, অতুল দাস, আদিত্য দাস, পল্লব দাস, প্রন্তিক দাস, শংকু দাস, পলাশ দাস, নন্দন দাস, সজীব দাস, প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.