জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় বিএনপির তিন সাংগঠনিক ইউনিট লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন সাক্ষরিত নতুন এই আহবায়ক কমিটি অদ্য ২২ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন উল্লেখিত নির্বাচনী এলাকায় বিএনপির সাংগঠনিক অভিভাবক দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা মো. আবুল কালাম। ঘোষিত কমিটিতে লাকসাম উপজেলায় আহবায়ক আব্দুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য সচিব হাজী নুর হোসেন। লাকসাম পৌরসভায় আহবায়ক আবুল হাসেম মানু, সিনিয়র যুগ্ম-আহবায়ক গোলাম ফারুক, সদস্য সচিব আবুল হোসেন মিলন। মনোহরগঞ্জ উপজেলায় আহবায়ক শাহ সুলতান খোকন, সিনিয়র যুগ্ম-আহবায়ক শরীফ হোসেন, সদস্য সচিব সরওয়ার জাহান দোলন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.