সেলিম চৌধুরী হীরা:
বৃহত্তর লাকসাম উপজেলার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং লাকসাম উপজেলার সাবেক পোস্টমাস্টার আবুল কাসেমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাসেম বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। এছাড়াও স্থানীয় দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুম আবুল কাসেমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং বৃহত্তর লাকসাম উপজেলা প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুম আবুল কাসেম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের আউশপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.