লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম–কে লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং লাকসামের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
পরিচিতি সভায় বক্তারা বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে লাকসাম ও মনোহরগঞ্জে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.