নিজস্ব প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসামে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ ইং-এর দাওয়াত উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে এক আজিমুশশান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর রোজ শনিবার বাদ আছর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কান্দিরপাড় ইউনিয়ন বোর্ড অফিস সংলগ্ন মাঠে এ দাওয়াতি জলসা অনুষ্ঠিত হয়।
৩নং কান্দিরপাড় ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে জলছায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী।
জলছায় দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব ওলামা ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহিম রংপুরী এবং তৃতীয় বক্তা ছিলেন তালাবা ফ্রন্টের কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি তাসলিমুল ইসলাম রিমন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মানিক, মনোহরগঞ্জ উপজেলা সভাপতি এডভোকেট টিপু সুলতান, ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, লাকসাম উপজেলা সহ-সভাপতি জুনাব আলি ও সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, পৌর ৫নং ওয়ার্ড সভাপতি মো. রাজন, ৬নং ওয়ার্ড সভাপতি ইমান হোসেন এবং ২নং মুজাফফরগঞ্জ ইউনিয়ন সভাপতি মো. সুমন।
এছাড়াও যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক বিভাগীয় সভাপতি অহিদুজ্জামান, জেলা সভাপতি আল-আমিন সওদাগর, স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলা সভাপতি আ. রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, মহিলা ফ্রন্টের থানা সভানেত্রী সৈয়দা হোসনেয়ারা এবং ছাত্রী ফ্রন্টের সভানেত্রী ফারজানা লিজাসহ জাকের পার্টি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জলসা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত তৌহিদী জনতা ও ভক্তবৃন্দের মাঝে তাবারক বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.