লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)-এর উদ্যোগে এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG), লাকসামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে তরুণদের সামাজিক দায়িত্ব, শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সহনশীলতা এবং সংঘাত নিরসনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
https://youtu.be/SQz0BZUzWEE?feature=shared
অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ। এতে সভাপতিত্ব করেন YPAG লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর মো: রাসেল আহমদ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।
এই সময় আরো বক্তব্য রাখেন, বিএফজির সাবেক এম্বাসেডর নাজমুন নাহার নুপুর, নুরে আরমানি, সদস্য ও সাংবাদিক সেলিম চৌধুরী হিরা,সহ YPAG লাকসাম ইউনিটের সদস্যবৃন্দু।
আলোচনায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাই শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতপার্থক্যকে সংঘাতে না নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সমাধানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, তরুণরা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমান সময়েও সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি। সামাজিক বিভাজন, সহিংসতা ও সংঘাত এড়িয়ে মানবিক মূল্যবোধকে ধারণ করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজন তরুণদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও দায়িত্বশীল নাগরিকত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.