লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় লাকসামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কুমিল্লা ৯ লাকসাম -মনোহরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি, লাকসাম উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতান,, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা আল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণক চন্দ্র দাস, পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মাদুল্লাহ সবুজসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাগণ।
নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর একেক করে শ্রদ্ধা নিবেদন করেন, লাকসাম পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,, লাকসাম থানা, লাকসাম রেলওয়ে থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, আনসার ভিডিপি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতফেরি নিয়ে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, বিএন হাইস্কুল, আল আমিন ইনস্টিটিউট, রোবার স্কাউট, বিএনসিসি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), উপজেলা কারাতে একাডেমি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য পেশাজীবী সংগঠন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও লাকসামের সকল সরকারি বেসরকারি প্রাথমিক ও হাইস্কুলে প্রভাতফেরি, পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মসজিদ ও স্বস্ব ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া-প্রাথর্না করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.