জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক কারবারি হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সামচু মাষ্টার পাড়া এলাকার মৃত-কামরুল মন্ডলের ছেলে মো. সুমন মন্ডল (২২), একই এলাকার জালাল শেখের ছেলে মো. শামীম শেখ (২৩) ও বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড পাটকিয়াবাড়ি এলাকার একেএম শামসুল হক এর ছেলে মো. আব্দুল জব্বার (৩৯)।
শনিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পৃথক টিম শনিবার (০৮ অক্টোবর) সকালে ২শ পিস ইয়াবাসহ মো. সুমন মন্ডল ও মো. শামীম শেখকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও একই দিন বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া থেকে মো. আব্দুল জব্বারকে ২শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি ও বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.