মনিরুজ্জামান ভূরুঙ্গামারী থেকেঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্থানীয় ও থানা সূত্রে জানাগেছে শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত শফি ব্যাপারীর ছেলে মিজানুর রহমান (৪৫) ও পাশের ইউনিয়ন তিলাই এর উত্তরছাট গোপালপুর এর নজরুল ইসলামের ছেলে এরশাদ ( ৩২) এক সঙ্গে শুক্রবার (১০জুন) সন্ধ্যায় পাগলাহাট বাজারে রাত ৮ টার দিকে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে।পরে অবস্থার অবনতি হলে কুড়িগ্রামে মেডিকেলে নেয়ার পথে রাত ১২ টার দিকে রাস্তায় তার মৃত্যু ঘটে। অপরজন এরশাদ অসুস্থ হয়ে সে বাড়িতেই চিকিৎসাধীনে রয়েছে।
এর আগে ৯ জুন ওই এলাকার ঘাতু মন্ডলের ছেলে শাহজামাল(৫০) মদ পানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা বলেছেন এর পেশায় তিন জনেই কশাই মাংস বিক্রি করতো।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর কাজ প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.