মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ৩ টার দিকে তাকে সিমাবাড়ী ইউনিয়নের বেটখৈর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গৌর দাস রায় চৌধুরী শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বিস্ফোরক দব্য আইনে দয়ের করা মামলার ১৪১ জনের মধ্যে তিনি আসামী ছিলেন ।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গৌরদাস রায় চৌধুরীকে গ্রেফতার করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.