মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের পদ্মারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন গাড়িদহ পদ্মারপাড়া এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন মকবুল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর স্ত্রী সয়েদা বেগম ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
https://youtu.be/SQz0BZUzWEE?feature=shared
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক একটি দুর্ঘটনা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.