মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ শেরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
https://youtu.be/M9Cl8GADq9s?si=U8JuXsRmobFztIwK
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। মেলা চলবে ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত।
তিন দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.