মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. শফিউল আলম বাবু (৪৮) এবং উত্তর সাহাপাড়া এলাকার মৃত দুলু শেখের ছেলে মো. রানা শেখ (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফিউল আলম বাবুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং রানা শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.