লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা ও ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় রাজপথে আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নবগঠিত তিন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে লাকসাম শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গত ১৪ অক্টোবর লাকসাম পৌরসভা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং লাকসাম উপজেলা ছাত্রদলের ১৫১ সদস্যের শক্তিশালী কমিটি অনুমোদন দেয়।
ঘোষিত এই কমিটিতে লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মো. নুরুন নবী মহসিন ও সাধারণ সম্পাদক পদে মো. শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। লাকসাম পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ শরীফ। লাকসাম কলেজ ছাত্রদল: সভাপতি পদে মো. নুরুল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে রবিউল হোসেন রাকিব।
ছাত্রদলের এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়রপ্রার্থী মোশাররফ হোসেন মুশু।
মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্যসচিব নুরে আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী হায়দার মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উদীয়মান ছাত্রনেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.