নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর সাপাহার উপজেলার মধুইল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আসানুল আলম রিমন (২৭) নামের এক জনকে আটক করেন সাপাহার থানা পুলিশ।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ বলেন, শরিবার (২ জুলাই) রাত্রী আনুমানিক ১১টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আইহাই রসূলপুর গ্রামের জালাল উদ্দিন এর ছেলে বলে জানা যায়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.