কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে অবৈধভাবে রাখা ২০০ টিকিটসহ জিয়াউর রহমান নামে এক বুকিং সহকারীকে আটক করেছে।
রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল বুধবার বেলা সাড়ে ১১টায় কাউন্টার থেকে টিকিটসহ তাকে আটক করেন।
টিআই মহিউদ্দিন মুকুল জানান, কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে টিকিট মজুদ করেন বুকিং সহকারী জিয়াউর রহমান। প্রায় ২শ' টিকিটসহ আটকের পর তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.