মোঃ নাসির উদ্দিন বিষেশ, প্রতিনিধিঃ পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুপরিচিত সমাজসেবক ও বর্তমান ইউপি সদস্য হাফেজ মোঃ সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তিনি ইসলামি আন্দোলনের যুব সংগঠনের গোলখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
https://youtu.be/SQz0BZUzWEE?feature=shared
বর্তমানে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
তিনি বলেন, "জনপ্রতিনিধিত্ব আমার কাছে কোনো ক্ষমতার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি মহান আমানত।
অতীতের মতো ভবিষ্যতেও আমি মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।"
স্থানীয়দের মতে, হাফেজ মোঃ সাইদুল ইসলাম একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ।
এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে সমাজ গঠনে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি দিয়েছে।
তিনি আগামী দিনেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি, সৌহার্দ্য ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান। এ লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া, পরামর্শ এবং আন্তরিক সমর্থন কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.