লাকসাম প্রতিনিধি: এসএসসি ব্যাচ ১৯৮৬-এর বন্ধুদের সামাজিক ও কল্যাণমূলক সংগঠন “৮৬ ক্লাব লাকসাম” কেন্দ্রীয়ভাবে অনুমোদন লাভ করেছে। সম্প্রতি এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি বৃহত্তর লাকসামের সাংগঠনিক কাঠামো (কমিটি) অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান শিক্ষক কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বর্তমান প্রধান শিক্ষক সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, রাশেদা আক্তার কাজল এবং সহ-সভাপতি হিসেবে আখতারুজ্জামান স্বপন ও খোরশেদ আলম। সাধারণ সম্পাদক হয়েছেন শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীর এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক হিসেবে সাংবাদিক সেলিম চৌধুরী হীরা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে আরো রয়েছেন, তোফাজ্জল হোসেন, রেফায়েত হোসেন ভূঁইয়া, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাই, কাজী মিজানুর রহমান।পাশাপাশি তিন সদস্যের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ, অভিজিৎ সাহা ও আনোয়ার হোসেন।
এছাড়া ক্লাবের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে মো. ফজলুল করিম এবং উপদেষ্টা হিসেবে এ কে ফজলুল হক (মাসুম), মো. মাসুদুল হক ও ডা: হারুন রশিদ দায়িত্ব পালন করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই অনুমোদনের মাধ্যমে বৃহত্তর লাকসামের এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা শিক্ষা, সমাজসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় অনুমোদন পাওয়ায় ৮৬ ক্লাব লাকসামের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাচের সকল বন্ধু একত্রিত হয়ে সমাজ ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.