কুমিল্লা প্রতিনিধিঃ গতকাল ১১ ডিসেন্বর কুমিল্লা জেলায় নতুন করে আরও ১৪ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৬৭ জনে।
আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ২৪৯ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১২ জন,লালমাই০১ জন, চৌদ্দগ্রাম ০১ জন,।
আজকের রিপোর্টে ১০ জন সুস্থ্য দেখানো হয়েছি।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ১০জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৯৪০ জন করোনা রোগী।
গতকাল ১১ ডিসেম্বর বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৫ হাজার ৭৬৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৫ হাজার ৩৯১ জনের। এর মধ্যে ৮ হাজার ৭৬৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.